Deriv multipliers-এ আরও ভালো ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ৪টি বৈশিষ্ট্য | Deriv Blog

Deriv multipliers দিয়ে ট্রেড করার সময় ট্রেডিংয়ে আরও ভালো ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আপনি যে টুলগুলো ব্যবহার করতে পারেন তা আবিষ্কার করুন।

ডেরিভ ডেস্ক · 21 July 2022 · 3 মিনিট পড়া

Share

এই আর্টিকেলটি ২২ জানুয়ারি ২০২৪ তারিখে আপডেট করা হয়েছে

multipliers দিয়ে ট্রেড করা আপনার সম্ভাব্য মুনাফা বাড়ানোর একটি দুর্দান্ত উপায়। Deriv-এর ট্রেডিং প্ল্যাটফর্মগুলোতে, মার্কেট আপনার বিপরীতে গেলে আপনি বাড়তি ক্ষতিও এড়াতে পারবেন। এই ব্লগ পোস্টে, আমরা ব্যাখ্যা করেছি যে কীভাবে Deriv-এর প্ল্যাটফর্মগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা বৈশিষ্ট্যগুলো এদের multipliers ট্রেড করার জন্য চমৎকার পছন্দে পরিণত করে।

৪টি উপায় যার মাধ্যমে Deriv আপনাকে আপনার multipliers ট্রেডের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রদান করে 

স্বয়ংক্রিয় স্টপ আউট 

আপনি যখন Deriv-এ multipliers দিয়ে ট্রেড করেন, তখন আপনি কখনোই আপনার ষ্টেকের চেয়ে বেশি হারাতে পারবেন না। স্বয়ংক্রিয় স্টপ আউট বৈশিষ্ট্যের মাধ্যমে, আপনার ক্ষতি আপনার ষ্টেক পরিমাণের সমান হওয়ার সাথে সাথেই আপনার পজিশনগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। 

টেক প্রফিট

সাধারণত, আপনার মুনাফা সুরক্ষিত করতে আপনাকে ম্যানুয়ালি আপনার পজিশন বন্ধ করতে হবে। 

টেক প্রফিট বৈশিষ্ট্যটি আপনাকে এই প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করার সুযোগ দেয়। আপনাকে যা করতে হবে তা হলো এমন একটি মুনাফার স্তর নির্ধারণ করা যা পেলে আপনি সন্তুষ্ট হবেন। যদি আপনার মুনাফা এই পরিমাণে পৌঁছায় বা ছাড়িয়ে যায়, তবে আপনার পজিশনটি বন্ধ হয়ে যাবে এবং আপনার মুনাফা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করা হবে। 

স্টপ লস

আপনি ঠিক কতটুকু ঝুঁকি নিতে ইচ্ছুক তা স্টপ লস আপনাকে নির্ধারণ করতে দেয়। সম্পূর্ণ ষ্টেক হারানোর আগেই আপনি আপনার ক্ষতি কমাতে পারেন। 

যখনই আপনার ক্ষতি আপনার স্টপ লস পরিমাণের সমান হবে বা ছাড়িয়ে যাবে, তখনই আপনার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। 

উদাহরণস্বরূপ, আপনি 10 USD ষ্টেক নিয়ে একটি ট্রেড ওপেন করলেন। আপনার ক্ষতি 10 USD-তে পৌঁছালে স্বয়ংক্রিয় স্টপ আউট আপনার ট্রেডটি বন্ধ করে দেবে। তবে, আপনি যদি ক্ষতি আরও কমাতে চান, তবে আপনি 5 USD-এর একটি স্টপ লস স্তর নির্ধারণ করতে পারেন। আপনার ক্ষতি এই পরিমাণে পৌঁছালে আপনার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ডিল বাতিলকরণ

ট্রেড ওপেন করেছেন, কিন্তু এখন মত বদলাতে চাইছেন? ডিল বাতিলকরণ সুবিধার মাধ্যমে, একটি ট্রেড ওপেন করার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (আপনি যে মার্কেট ও অ্যাসেটে ট্রেড করছেন তার ওপর নির্ভর করে) তা বাতিল করে আপনার ষ্টেক ফেরত পাওয়ার বিকল্প আপনার কাছে রয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে Deriv এই পরিষেবার জন্য সামান্য ফি নিয়ে থাকে।

---

এই ৪টি ঝুঁকি ব্যবস্থাপনা বৈশিষ্ট্যের মাধ্যমে, Deriv-এ multipliers ট্রেড করা আপনাকে সুযোগ হাতছাড়া করা থেকে বিরত রাখতে এবং আপনার ইচ্ছার চেয়ে বেশি হারানো থেকে রোধ করতে সাহায্য করতে পারে। Deriv multipliers ব্যবহার করে দেখতে লগ ইন করুন অথবা একটি বিনামূল্যের ডেমো অ্যাকাউন্টের জন্য সাইন আপ করুন। 

Join 3M+ global traders

Open an account in minutes and start trading the world's markets — forex, stocks, indices, and more.

Deriv multipliers-এ আরও ভালো ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ৪টি বৈশিষ্ট্য | Deriv Blog