Deriv Bot-এ Reverse D'Alembert কৌশলটি ঘুরে দেখা | Deriv Blog
Deriv Bot-এ Reverse D'Alembert কৌশলটি ঘুরে দেখুন, যা স্বয়ংক্রিয় ট্রেডিংয়ে নিয়ন্ত্রিত ও পদ্ধতিগত উপায় পছন্দকারী ট্রেডারদের জন্য উপযুক্ত।
ডেরিভ ডেস্ক · 31 January 2024 · 4 মিনিট পড়া

Deriv Bot ব্যবহার করার সময় ট্রেডিংয়ে আরও নিয়ন্ত্রিত এবং পদ্ধতিগত উপায় গ্রহণ করতে আগ্রহী? তাহলে Reverse D'Alembert কৌশলটি আপনার জন্যই।
Reverse D'Alembert হলো মূলত স্মার্ট সামঞ্জস্যের বিষয়। এই কৌশলটি প্রতিটি সফল ট্রেডের পর আপনার ষ্টেক বৃদ্ধি করে এবং অসফল ফলাফলের পর পূর্বনির্ধারিত সংখ্যক ইউনিট দ্বারা এটি হ্রাস করে।
আমরা দেখব কীভাবে এই ট্রেডিং কৌশলটি Deriv Bot-এ কাজ করে, এটি একটি ট্রেডিং বট যা জনপ্রিয় আর্থিক মার্কেটগুলোতে অপশন ট্রেডিংয়ের সুবিধা দেয়। আপনি জানতে পারবেন আপনার ট্রেডিং বটে Reverse D'Alembert প্রয়োগ করার জন্য জড়িত মূল প্যারামিটারগুলো, কৌশলটি কীভাবে কাজ করে এবং কীভাবে আপনি প্রফিট ও লস থ্রেশহোল্ডের মাধ্যমে আপনার ঝুঁকি পরিচালনা করতে পারেন।
মূল প্যারামিটার
Deriv Bot-এ Reverse D'Alembert কৌশলটি এই ট্রেড প্যারামিটারগুলো ব্যবহার করে।
প্রাথমিক ষ্টেক: একটি ট্রেডে প্রবেশ করার জন্য আপনি যে পরিমাণ ষ্টেক রাখতে ইচ্ছুক। ব্যবহৃত কৌশলের গতিশীলতার ওপর নির্ভর করে স্টেকে যেকোনো পরিবর্তনের জন্য এটি হলো প্রারম্ভিক বিন্দু।
ইউনিট: সফল ট্রেডের ক্ষেত্রে যোগ করা ইউনিটের সংখ্যা বা ট্রেডে লস হলে বাদ দেওয়া ইউনিটের সংখ্যা। উদাহরণস্বরূপ, যদি 1 USD প্রাথমিক ষ্টেক দিয়ে ইউনিট 2-এ সেট করা হয়, তবে ষ্টেক প্রাথমিক স্টেকের দ্বিগুণ বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ এটি 2 USD পরিবর্তিত হয়।
প্রফিট থ্রেশহোল্ড: আপনার মোট লাভ এই পরিমাণকে ছাড়িয়ে গেলে বট ট্রেডিং বন্ধ করে দেবে।
লস থ্রেশহোল্ড: আপনার মোট লস এই পরিমাণকে ছাড়িয়ে গেলে বট ট্রেডিং বন্ধ করে দেবে।
Reverse D'Alembert কৌশল কীভাবে কাজ করে

- প্রাথমিক ষ্টেক দিয়ে শুরু করুন। ধরা যাক 1 USD।
- আপনার ইউনিট নির্বাচন করুন। এই উদাহরণে, এটি 2 ইউনিট বা 2 USD।
- যেসব ট্রেডে লাভ হয়, পরবর্তী ট্রেডের জন্য সেগুলোর ষ্টেক 2 USD বৃদ্ধি করা হবে। Deriv Bot প্রতিটি সফল ট্রেডের জন্য 2 USD যোগ করতে থাকবে। A1 দেখুন।
- যেসব ট্রেডে লস হয়, সেগুলোর দুটি ফলাফল রয়েছে।
- যদি এটি প্রাথমিক স্টেকে ট্রেড করা হয়, তবে পরবর্তী ট্রেডটি একই পরিমাণে থাকবে কারণ কৌশলটি ন্যূনতম প্রাথমিক স্টেকে ট্রেড করে, A2 দেখুন।
- যদি এটি উচ্চ পরিমাণে ট্রেড করা হয়, তবে পরবর্তী ট্রেডের জন্য ষ্টেক 2 USD হ্রাস পাবে, A3 দেখুন।
প্রফিট এবং লস থ্রেশহোল্ড
Deriv Bot-এর সাহায্যে, আপনি সম্ভাব্য লাভ সুরক্ষিত করতে এবং সম্ভাব্য লস সীমিত করতে প্রফিট ও লস থ্রেশহোল্ড সেট করতে পারেন। এর অর্থ হলো ট্রেডিং বটটি প্রফিট বা লস থ্রেশহোল্ডে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে।
এটি এক ধরনের ঝুঁকি ব্যবস্থাপনা যা লসের প্রভাবকে সীমিত করে সফল ট্রেডগুলোকে সম্ভাব্যভাবে বৃদ্ধি করতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রফিট থ্রেশহোল্ড 100 USD-এ সেট করেন এবং কৌশলটি সব ট্রেড থেকে 100 USD-এর বেশি লাভ করে, তবে বট চলা বন্ধ হয়ে যাবে।
সারসংক্ষেপ
D'Alembert সিস্টেমের সাহায্যে কার্যকর ট্রেডিংয়ের জন্য এর ষ্টেক বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক বিবেচনা প্রয়োজন। সুষম এবং নিয়ন্ত্রিত ট্রেডিং নিশ্চিত করতে প্রফিট ও লস থ্রেশহোল্ড সেট করে Deriv Bot ব্যবহার করে আপনি এই পদ্ধতিকে স্বয়ংক্রিয় করতে পারেন।
তবে, আপনার ঝুঁকি গ্রহণের ক্ষমতা মূল্যায়ন করা এবং ডেমো অ্যাকাউন্টে কৌশলগুলো পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিয়েল মানি বা আসল অর্থের ট্রেডিংয়ে যাওয়ার আগে Reverse D'Alembert আপনার ট্রেডিং কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ধারণ করতে এটি আপনাকে সাহায্য করতে পারে।
Deriv Bot-এ এই জনপ্রিয় ট্রেডিং কৌশলটি পরীক্ষা করতে একটি ফ্রি ডেমো ট্রেডিং অ্যাকাউন্টের জন্য সাইন আপ করুন। এই ডেমো অ্যাকাউন্টটি ভার্চুয়াল ফান্ডের সাথে আসে, তাই আসল অর্থের অ্যাকাউন্টে আপগ্রেড করার আগে আপনি এটিকে ঝুঁকিমুক্তভাবে পরীক্ষা করতে পারেন।