এই ৪টি পদক্ষেপের মাধ্যমে সাধারণ ট্রেডিং ভুলগুলি এড়িয়ে চলুন | Deriv ব্লগ

সবচেয়ে সাধারণ ট্রেডিং ভুলগুলো এই ৪টি পদক্ষেপের মাধ্যমে এড়ানো যেতে পারে। আরও জানতে আমাদের ব্লগটি দেখুন।

ডেরিভ ডেস্ক · 8 September 2022 · 5 মিনিট পড়া

Share

নতুন ট্রেডাররা ট্রেডিংকে ভীতিকর মনে করেন এবং ভুল করার বিষয়ে চিন্তিত থাকেন। কিন্তু আপনি কি জানেন যে সাধারণ ট্রেডিং ভুলগুলো শুধুমাত্র নতুনদের মধ্যেই সীমাবদ্ধ নয়? এমনকি অভিজ্ঞ ট্রেডাররাও ভুল করে থাকেন। এগুলি এড়ানোর সমাধান হলো ট্রেডিংয়ের প্রতি একটি সুগঠিত এবং সুশৃঙ্খল পদ্ধতি তৈরি করা, আর এই ব্লগে ৪টি ধাপে কীভাবে এটি করতে হবে তা ব্যাখ্যা করা হয়েছে।

ট্রেডারদের করা সবচেয়ে সাধারণ কয়েকটি ভুল হলো…

Revised Trading Mistakes (1)

…তালিকাটি আরও দীর্ঘ হতে পারে। এখন, ফিন্যান্সিয়াল মার্কেটগুলো অপ্রত্যাশিত, তবে আপনি কাজের এই ৪-ধাপের পরিকল্পনাটি অনুসরণ করে এই (এবং অন্যান্য আরও বেশ কয়েকটি) ট্রেডিং ভুল এড়ানোর চেষ্টা করতে পারেন। এই পদক্ষেপগুলি সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় তবে এটি আপনাকে আরও দায়িত্বশীল ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করার একটি ভালো উপায়।

ধাপ ১ – কোন ট্রেডগুলো শুরু করবেন এবং কখন করবেন তার পরিকল্পনা করা

বেশিরভাগ মানুষ যা ভাবে তার বিপরীতে, একটি সম্ভাব্য সফল ট্রেড করার সাথে ভাগ্যের চেয়ে সুশৃঙ্খলভাবে আপনার ট্রেডগুলোর পরিকল্পনা করার সম্পর্ক বেশি। আপনার পূর্বাভাসটি সুচিন্তিত হতে হবে এবং এটি এমন তথ্য-ভিত্তিক গবেষণার ওপর নির্ভর করতে হবে যার মধ্যে মার্কেট পরিস্থিতি জরিপ অন্তর্ভুক্ত থাকে।

এমন একটি ট্রেডিং প্ল্যান তৈরি করুন যার মধ্যে বর্তমান বৈশ্বিক এবং অর্থনৈতিক ইভেন্টগুলো বিশ্লেষণ করা অন্তর্ভুক্ত থাকে এবং মার্কেটগুলো কীভাবে এগুলোতে সাড়া দিচ্ছে তা নিয়ে আপনার গবেষণা করুন। আপনার কাছে যদি গবেষণা এবং বিশ্লেষণের জন্য সীমিত সময় থাকে, তবে একই সাথে ১ বা সর্বোচ্চ ২টি মার্কেটে ট্রেড করার জন্য কম মূলধন ব্যবহার করুন। এই ট্রেডিং প্ল্যানটি আপনাকে বাস্তব ও বস্তুনিষ্ঠভাবে ট্রেডিংয়ের সুযোগগুলো বিশ্লেষণ করতে সাহায্য করবে এবং এর পাশাপাশি কোন অ্যাসেটটি আপনার ঝুঁকি গ্রহণের ক্ষমতার জন্য সবচেয়ে উপযুক্ত তা খুঁজে বের করতেও সহায়তা করবে।

ধাপ ২ – কোন ট্রেডগুলো শেষ করবেন এবং কখন করবেন তার পরিকল্পনা করা

প্রতিটি ট্রেডারই ভাবেন কখন একটি ট্রেড শুরু করবেন। খুব কম মানুষই জানেন কীভাবে বিশ্লেষণ করতে হয় কখন এটি শেষ করতে হবে। মার্কেট ঘুরে যাবে এবং লোকসানটি লাভে পরিণত হবে—এমন আশায় ট্রেডাররা লোকসান হওয়া ট্রেডে আরও বেশি ক্ষতির সম্মুখীন হন। একটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এক্সিট স্ট্র্যাটেজি প্ল্যান আপনাকে আবেগপ্রবণ এবং হঠকারী ট্রেডিংয়ের মতো ভুলগুলি এড়াতে বা লোকসান হওয়া ট্রেড বন্ধ না করার মতো ভুলগুলো এড়াতে সহায়তা করবে। রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইনের মতো প্রধান সূচকগুলো হলো মার্কেট সেন্টিমেন্ট বোঝার একটি তথ্য-ভিত্তিক উপায়। রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইনের তথ্য একটি অ্যাসেটের প্রাইস মুভমেন্টের রেঞ্জও তুলে ধরতে পারে।

ট্রেড করার সময়, কোন দামে আপনি ট্রেডগুলো বন্ধ করবেন তা চিহ্নিত করতে এই তথ্যটি ব্যবহার করুন – হয় আপনার সম্ভাব্য লাভ সুরক্ষিত করতে অথবা মার্কেট ঘুরে গেলে লোকসান সীমিত করতে। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার প্ল্যান পরিবর্তন করা এড়িয়ে চলুন যাতে কোনো ট্রেড পরিকল্পনা অনুযায়ী না হলে আপনি যেকোনো ট্রেড বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করতে পারেন।

ধাপ ৩ – ঝুঁকি-ব্যবস্থাপনার ফিচারগুলো ব্যবহার করুন

ট্রেডিং একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ কার্যকলাপ, এবং একটি উচ্চ-ঝুঁকির পরিস্থিতি মোকাবেলার সর্বোত্তম উপায় হলো আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও একটি সেফটি নেট বা সুরক্ষা জাল রাখা। সেই সুরক্ষা জালটি হলো আপনার সম্ভাব্য লাভ সুরক্ষিত করতে এবং মার্কেট যখন আপনার বিপরীতে যায় তখন আপনার লোকসান নিয়ন্ত্রণ করতে ঝুঁকি-ব্যবস্থাপনার ফিচারগুলো ব্যবহার করা।

ধরে নিন আপনি এমন ধরনের ট্রেডার যিনি বিভিন্ন মার্কেট থেকে অ্যাসেট নিয়ে নিজের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনেন। সেই ক্ষেত্রে, আপনি হয়তো একই সাথে সমস্ত অ্যাসেটের প্রাইস মুভমেন্ট পর্যবেক্ষণ করতে এবং সময়মতো লোকসান কমাতে সক্ষম হবেন না। এমন একটি ক্ষেত্রে, টেক প্রফিট এবং স্টপ লস-এর মতো ফিচারগুলো আপনাকে সম্ভাব্য লাভ সুরক্ষিত করতে বা লোকসান খুব বেশি হওয়ার আগেই তা কমাতে সাহায্য করতে পারে, বিশেষত যখন মার্কেট পরিস্থিতি অস্থিতিশীল থাকে।

ধাপ ৪ – ফিন্যান্সিয়াল মার্কেটের প্রবণতা এবং আপনার ট্রেডিংয়ের ধরন সম্পর্কে জানতে জার্নাল ব্যবহার করা

আপনার ট্রেডিংয়ের দিনের ইভেন্টগুলো লিখে রাখার জন্য একটি জার্নাল ব্যবহার করুন। কোন ট্রেডগুলো লাভজনক ছিল এবং কোনগুলো ছিল না তা লিখে রাখুন। আপনি কোন ডেটার ওপর ভিত্তি করে আপনার পূর্বাভাস দিয়েছিলেন এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল এমন কোনও ধারণা বা অতীতের শিক্ষাসমূহ উল্লেখ করে এগুলোর প্রত্যেকটির পাশে নোট যোগ করুন।

বস্তুনিষ্ঠ থাকতে সাহায্য করার পাশাপাশি, এই জার্নালটি আপনাকে বিভিন্ন বৈশ্বিক এবং অর্থনৈতিক ইভেন্টে মার্কেটগুলো কীভাবে সাড়া দেয় তা বুঝতে এবং আপনি কী ধরণের ট্রেডার তা খুঁজে বের করতে দরকারী হবে। দীর্ঘমেয়াদে, আপনি ট্রেডিংয়ের ভুলগুলো এড়াতে, আপনার ট্রেডিং দক্ষতা বাড়াতে এবং আপনার ট্রেডিংয়ের ধরনের জন্য উপযুক্ত একটি ট্রেডিং প্ল্যান তৈরি করতে শিখবেন।

উপরের ৪টি পদক্ষেপ নতুন এবং অভিজ্ঞ ট্রেডারদের ক্রমাগত শেখা, অনুশীলন এবং শৃঙ্খলার মাধ্যমে তাদের ট্রেডিং দক্ষতাকে আরও পরিমার্জিত করতে সাহায্য করতে পারে।

তবে, আপনি যদি নিশ্চিত না হন যে কোন মার্কেটে ট্রেড করবেন, কীভাবে ঝুঁকি-ব্যবস্থাপনার ফিচারগুলো ব্যবহার করবেন বা একটি ট্রেডিং কৌশল পরীক্ষা করতে চান, তবে একটি ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ঝুঁকি-মুক্তভাবে অনুশীলন করুন, যা ভার্চুয়াল ফান্ড দিয়ে প্রিলোড করা থাকে। আজই সাইন আপ করুন যাতে আপনি এই পদক্ষেপগুলো ব্যবহার করে দেখতে পারেন।

Join 3M+ global traders

Open an account in minutes and start trading the world's markets — forex, stocks, indices, and more.